
গাজীপুরে ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ।
গাজীপুরে বিভিন্ন ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা ও সাধারণ মানুষের ঈমান-আকিদা বিভ্রান্তির আশঙ্কা মোকাবেলায় এক বিশাল “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকালে গাজীপুর মহানগরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে সম্মিলিত ওলামা পরিষদ আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়ার দেওনার বিশিষ্ট পীর ব্যক্তিত্ব অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল্লামা আশেকে মোস্তফা, মুফতি মাসউদুল করিম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবু বকর তামিম, মাওলানা আব্দুল মান্নান বদরী, মাওলানা ইকবাল মাসুম, মাওলানা গাজী আল মাহমুদ, মাওলানা ফরিদ উদ্দিন রহমানী, মাওলানা মাহমুদুল হাসান মারুফ, মুফতি নিজাম উদ্দিন, মাওলানা গাজী রুহুল আমিন, মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মুফতি নূরুল ইসলাম, মাওলানা কাজী মঈন উদ্দিন, মাওলানা আব্দুর রহিম আল-মাদানী, মুফতি নাসিরুদ্দিন খাঁন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা খন্দকার শামসুদ্দীন, মাওলানা মোবারক হোসেন ও মাওলানা হেদায়াতুল্লাহসহ গাজীপুরের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
প্রধান অতিথি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় উগ্র ও বিভ্রান্তিকর কার্যক্রম প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা বলেন, সমাজে বিভ্রান্তিকর মতবাদ, ধর্মীয় অপব্যাখ্যা ও ভ্রান্ত চিন্তাধারার বিস্তার রোধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। বক্তারা হিযবুত তাওহীদের বিভিন্ন বক্তব্য ও প্রকাশনাকে ইসলামবিরোধী ও বিভ্রান্তিকর দাবি করে এসব কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com