শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম কিংস ফাইনালে !

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬



হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম কিংস ফাইনালে !

 

হাটহাজারীতে ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠণ এবং চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সংগঠন জাগৃতি’র আয়োজনে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম কিংস বেনজামিনের দেওয়া গোলে গোমতী ফুটবল একাডেমী কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্টপোষকতায় টুর্নামেন্ট’র ২য় সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ দলের ৯৯ নং জার্সী ধারী জমিরকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়ানুরাগী,জাগৃতির সম্মানিত সিনিয়র সদস্য হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এর চেয়ারম্যান জনাব এস,এম মঈনুদ্দিন। সংগঠনের সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, এ,বি ড্রীম প্রপার্টিস লি: এর ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ মহিউদ্দীন আরিফ। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট এর প্রধান পৃষ্টপোষক তকিবুল হাসান চৌধুরী তকি,আয়োজক উপপরিষদের সদস্য আবদুল্লাহ আল চৌধুরী,সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম, মোঃ রাশেদ,সেলিম উদ্দিন রিয়াজ, মো: রুবেল ও কার্যকরী সংসদের সদস্যবৃন্দ। ফাইনালে আগামী ২২/০৫/২০২৬ তারিখ রোজ শুক্রবার চিটাগাং কিংস, পতেঙ্গা যুব ফুটবল সংঘের প্রতিদ্বন্দ্বিতা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews