1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
 সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া মেডিকেল কলেজের জায়গা দখলের চেষ্টা, পুলিশের অভিযানে উচ্ছেদ!  ডেঙ্গু প্রতিরোধে শরীয়তপুরে সচেতনতামূলক র‍্যালি।  চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা।  কুমিল্লায় কিশোর গ্যাং আতংকে সাধারণ মানুষ !  চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। চকরিয়া-পেকুয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, স্থান পরিদর্শনে স্বরা সচিব ! রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান ! যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান মিজানুর রহমান সুমন ! নীলফামারী সরকারি কলেজের উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান ! শরীয়তপুরের রুবেল মোল্লা আবেগঘন স্ট্যাটাসে নিজের সাংবাদিকতা জীবন ও অবস্থান তুলে ধরলেন 

 সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

 সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এ কথা জানান।  মিজানুর রহমান সিনহা আজ ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ ভোর ২টা ৪৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সিনহা ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ তিনি জেলা বিএনপি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি শুরুতে তাকে মনোনয়ন দিলেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর চূড়ান্ত মনোনয়ন পরিবর্তন করে।

রাজনীতির পাশাপাশি স্থানীয় সামাজিক উন্নয়ন ও দাতব্য কর্মকাণ্ডেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

মিজানুর রহমান সিনহা দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তিনি ১৯৬৪ সালে হাবিব ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ১৯৭৬ সালে একমি-তে যোগদান করেন। এর উদ্দেশ্য ছিল কোম্পানির প্রতিষ্ঠাতা, তাঁর পিতা প্রয়াত হামিদুর রহমান সিনহার স্বপ্ন পূরণ করা।

১৯৮১ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক হন। তার ৪৯ বছরের অভিজ্ঞতা, নিষ্ঠা এবং দূরদর্শী নেতৃত্ব একমি-কে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট