শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

কালীগঞ্জে যুবদল নেতার উপর হামলাকারী মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব গ্রেফতার !

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

কালীগঞ্জে যুবদল নেতার উপর হামলাকারী মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব গ্রেফতার !

 

গাজীপুরের কালীগঞ্জে যুবদল নেতার উপর হামলাকারী শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব মিয়াকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাসুদ রানা শামীম বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশাল ব্রীজের উপর হইতে গ্রেফতার করেছেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের পুত্র মো. আমির হোসেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে চৈতারপাড়া এলাকার সবুজ মিয়ার পুত্র সজিব মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রসী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তা বাস্তবায়নের জন্য যুবদল নেতা মো. আমির হোসেন স্থাণীয় মাদক বিক্রেতা ও মাদক সেবীসহ বিভিন্ন অন্যায় কারীদের বিরুদ্ধে মাঠে নামেন। তারই জের ধরে গত ২৭ এপ্রিল রাত সারে ৮ টার দিকে মো. আমির হোসেনকে দেওপাড়া মসজিদের পিছনে পাকা রাস্তায় একা পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রসী ও চাঁদাবাজ সজিব মিয়া গং ধারালো অস্ত্র দ্ধারা প্রকাশ্যে কুপাইয়া গুরুতর আহত করে। স্থাণীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত মো. আমির হোসেন এখনো গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ১ মে কালীগঞ্জ থানার মামলা নং ০১, ধারা ১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাসুদ রানা শামীম সঙ্গীয় অফিসার ফোর্স সহ বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় ঘোড়াশাল ব্রীজের উপর অভিযান পরিচালনা করে সজিব মিয়াকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে রিমান্ডের আবেদন সহ আসামী সজিব মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, দেওপাড়া এলাকার যুবদল নেতা মো. আমির হোসেনকে হামলাকারী সজিব মিয়া মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews