
রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ।
রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে হেযবুত তওহীদের ৯ দফা প্রস্তাবনা রাজধানীর উত্তরায় 'মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা' শীর্ষক একটি গোলটেবিল বৈঠক। আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থিরতা, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থা ফিলিস্তিন ও মিয়ানমারের মতো জায়গায় মজলুম মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। বাংলাদেশেও গত কয়েক বছরে গণপিটুনি ও উগ্রবাদী সহিংসতার ধরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব ঘটনায় জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি ৯টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।
প্রস্তাবনাগুলোর মধ্যে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বন্ধ করা এবং ব্রিটিশ আমলের অর্থ-নির্ভর বিচারব্যবস্থার সংস্কার করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে সঠিক ব্যাখ্যা এবং শক্তিশালী পাল্টা আদর্শ জনগণের সামনে তুলে ধরার প্রস্তাব; মুসলিম বিশ্বে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা এবং অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তোলা; আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে একে অপরের বাক-স্বাধীনতা ও বিশ্বাসের প্রতি সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ: ঔপনিবেশিক আমলের বহুমুখী শিক্ষাব্যবস্থা বন্ধ করে নতুন ও একক শিক্ষাব্যবস্থা প্রবর্তন; পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনগণবান্ধব করার প্রস্তাব এবং গণমাধ্যমকে কর্পোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত করে সবার সমস্যা নিরপেক্ষভাবে তুলে ধরার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।
হোসাইন মোহাম্মদ সেলিম উগ্রবাদকে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ হিসেবে চিহ্নিত করে বলেন, উগ্রবাদীরা ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এটি মোকাবিলায় শুধু শক্তি প্রয়োগ যথেষ্ট নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষার মাধ্যমে একটি শক্তিশালী পাল্টা আদর্শিক অবস্থান তৈরি করা জরুরি। প্রবন্ধে জেহাদ ও কেতালের পার্থক্য স্পষ্ট করে বলা হয় যে, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সশস্ত্র হামলা ইসলামে অবৈধ এবং এটি স্রেফ সন্ত্রাসবাদ। তিনি অভিযোগ করেন, একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আন্দোলনের ৫ জন সদস্যকে হত্যা করা হয়েছে এবং বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তিনি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com