1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় ! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
নড়িয়ায় সফিকুর রহমান কিরন এমপি’র ঘোষিত বিনামূল্যে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রার্থীদের প্রাথমিক বাছাই ! আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা ! শরীয়তপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! চৌদ্দগ্রামে ছাত্রদলকে সু-সংগঠিত ও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ! চাটখিলে স্ত্রীর পরকীয়া ও পলায়নের ঘটনায় স্বামীর আত্মহত্যা! পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব।  কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক!  কুষ্টিয়া মেডিকেল কলেজের জায়গা দখলের চেষ্টা, পুলিশের অভিযানে উচ্ছেদ!  ডেঙ্গু প্রতিরোধে শরীয়তপুরে সচেতনতামূলক র‍্যালি।  চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা। 

জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় !

আবু রায়হান  জয়পুরহাট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় !
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (জয়পুরহাট-বগুড়া) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির সাথে মতবিনিময় সভা করেছে জয়পুরহাট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (জয়পুরহাট-বগুড়া) সংসদ সদস্য সুরাইয়া জেরিন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক এমএ ওহাব, জেলা যুদবলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র প্রমুখ।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করাসহ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বক্তারা, জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই সাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট