সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

খোকসায় খাল খনন প্রকল্পে আগুন, লুটপাট-সন্ত্রাসীদের তাণ্ডব !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬



খোকসায় খাল খনন প্রকল্পে আগুন, লুটপাট-সন্ত্রাসীদের তাণ্ডব !
কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত দুটি এক্সকাভেটর পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মোড়াগাছা-হাসিপুর খালের উৎসমুখ দ্বিপচর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও এক্সকাভেটরের ব্যাটারিও লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ১৫-২০ জন আগ্নেয়াস্ত্রধারী ব্যক্তি এসে নৈশপ্রহরী ও শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে তারা দুটি এক্সকাভেটর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ভয়ে শ্রমিকরা পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন ঘটনাটিকে ‘ডাকাতি’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি ক্লুলেস ঘটনা, কেন এমনটি ঘটানো হলো তা এখনো স্পষ্ট নয়।” খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, “মামলার প্রক্রিয়া চলছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।” উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত ইউএনও তাসমিন জাহান বলেন,সরকারের অগ্রাধিকার প্রকল্পে এমন হামলার ঘটনা উদ্বেগজনক। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভুক্তভোগীরা মামলা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews