সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬



নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা

 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৮০ দিনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ​সভায় জানানো হয়, রাষ্ট্র সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী ব্যাপক প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে নরসিংদী জেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘গণতন্ত্র সংলাপ’ ও ‘ইশতেহার আলাপ’ শীর্ষক বিশেষ ব্রিফিং সেশন এবং সিনেমা প্রদর্শনীর মাধ্যমে জনগণকে সচেতন করা হবে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, “সরকারের এই মহাপরিকল্পনা তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমরা কাজ করছি।”  ​জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল কবির মোল্লা জানান, আগামী ১৮০ দিনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং জলবায়ু সুরক্ষা নিয়ে উঠান বৈঠক ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রান্তিক মানুষকে এই উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। ​ব্রিফিংয়ে নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়াল এবং সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম মতিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় পর্যায়ে এর সঠিক বাস্তবায়নে প্রচারণায় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews