শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক !

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬



গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক !
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩০ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ মে) রাত ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর এলাকার মোছাঃ পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী নিয়মিত ডিউটিতে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন তারা।
এসময় কুড়িগ্রাম থেকে গাজীপুরগামী ‘ফাইভ স্টার পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪৬) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী পান্না আক্তার ও জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews