সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে!

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬



শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে!

 

শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন এর ধাতুয়া আরালা কান্দা গ্রামে একটি সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সেতুটি সংস্কার না করায় প্রতিনিয়ত দুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।স্থানীয় সূত্রে জানা যায়, এই সেতুর মাধ্যমেই ধাতুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন কুরুয়া, সংকর ঘোষ, রহমতপুর, নয়াপাড়া ও আশপাশের বহু গ্রামের মানুষ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু সেতুর একাংশ ভেঙে যাওয়ায় বর্তমানে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।

 

এলাকাবাসী জানান, প্রতি বছরই অস্থায়ীভাবে কাঠের সেতু তৈরি করে কোনোভাবে চলাচল চালিয়ে যেতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি পেলে কাঠের সেতুই হয়ে ওঠে একমাত্র ভরসা। স্থানীয়দের দাবি, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তারা একই দুর্ভোগের শিকার হলেও স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা আরিফ বলেন,  আমাদের অধিকাংশ জমিজমা নদীর ওপারে। সেতু ভাঙা থাকার কারণে কৃষিকাজ করতে গিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। ধান-পাটসহ কৃষিপণ্য আনা-নেওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আরেক বাসিন্দা শামিম বলেন, কোনো রোগী অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েই মানুষ পারাপার হয়। একটি ভালো সেতু না থাকায়

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews