1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক ! প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম। রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদ্জ্জাপিত হয়েছে।        

মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

মো. আল-আমিন দেওয়ান , গাজীপুর
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, সরকারের বিশেষ প্রকল্পের আওতায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় ১ হাজার ৬৮০ বর্গমিটার জমির উপর প্রতিষ্ঠিত তিন তলাবিশিষ্ট ভবনটিতে একসঙ্গে প্রায় ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে।

এখানে থাকছে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন হেফজের ব্যাবস্থা ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত প্রশিক্ষণ এবং হজযাত্রীদের ডিজিটাল নিবন্ধন ও প্রশিক্ষণ সুবিধাও রাখা হয়েছে। এ ছাড়া রয়েছে ইসলামি গবেষণার জন্য সমৃদ্ধ গ্রš’াগার ও পুস্তক বিক্রয় কেন্দ্র। নারীদের জন্য পৃথক অজু ও নামাজের কক্ষ, মৃতদেহ গোসলের ব্যব¯’া, পর্যটকদের আবাসন সুবিধা, যানবাহন পার্কিং, অটিজম কর্নার এবং সম্মেলন কক্ষ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মডেল মসজিদটি চালু হলে উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগির পাশাপাশি ইসলামিক জ্ঞান চর্চার এক অনন্য কেন্দ্র হিসেবে এটি পরিচিতি লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (১২ মে) দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদ নির্মাণ কাজের পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব বলেন।

সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মান এর অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা তীরবর্তী দেওপাড়া এলাকায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এক দৃষ্টিনন্দন ¯’াপত্যকীর্তি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। মঙ্গলবার (১২ মে) দুপুরে ১৫ কোটি ৯৯ লাখ টাকা সরকারি অর্থ ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদ নির্মাণ কাজের বিভিন্ন শাখা সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। পরিদর্শনকালে তিনি মসজিদের এসি, দরজা, জানালা, মিম্বার, মার্বেল টাইস স্থাপন, ডিপ টিউবওয়েল এবং মহিলাদের জন্য নির্ধারিত নামাযের জায়গাসহ প্রকল্পের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কিছু ত্রুটি ও অসমাপ্ত কাজ চিহ্নিত করে দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-

নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, গাজীপুর গণপূর্ত উপ-বিভাগ-১ মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বা¯’্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ  বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট