
আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। জানাযায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাসির মিয়া কল্যান্দী এলাকার সরকারী খালের পাশে তার ফসলি জমি কেটে পুকুর, তা থেকে কোন অনুমোদন না নিয়ে ১১ মে রোববার রাত থেকে বালু উত্তোলন শুরু করেছেন। কিছুদিন পুর্বে ওই পুকুর থেকে তিনি ১০ ফুট গভীর করে বেকু দিয়ে পুকুর কেটে মাটি বিক্রি করেছেন।
এখন অবৈধভাবে এই ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পাশে থাকা খালের পার সহ আশেপাশের ফসলি জমি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। এখান থেকে বালু উত্তোলন বন্ধ না হলে ক্ষতির সম্মুখীন হবে এলাকার কৃষক। তার ভয়ে এলাকার জমির মালিকরা মুখ খুলে কিছু বলতে পারছেনা। এ বিষয়ে বালু উত্তোলনকারী বাসিরের মোবাইল ফোনে জানান, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েই বালু উত্তোলন শুরু করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান জানান, বালু উত্তোলনের জন্য তাকে কোন অনুমতি দেয়া হয় নাই। ড্রেজার বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছে বলে জানান। এ সম্পর্কে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন জানান, বিষয়টি জেনে ড্রেজার বন্ধের জন্য কার্যক্রম চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com