রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬



লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

লক্ষ্মীপুর সদর উপজেলায় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) বা উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার খামারবাড়ি কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলার উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চা (GAP) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষিপণ্যের গুণগত মান বৃদ্ধি পায় এবং বাজারজাতকরণ সহজ হয়। তিনি জেলায় কৃষি উৎপাদন ও বিপণনে GAP পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষিবিদ মোহাম্মদ মঞ্জুর হোসেন, ডিটিও, লক্ষ্মীপুর। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, এডিডি (শস্য), লক্ষ্মীপুর। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান ইমাম কৃষি শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৩০ জন কৃষক-কৃষাণীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews