1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
নড়িয়ায় সফিকুর রহমান কিরন এমপি’র ঘোষিত বিনামূল্যে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রার্থীদের প্রাথমিক বাছাই ! আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা ! শরীয়তপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! চৌদ্দগ্রামে ছাত্রদলকে সু-সংগঠিত ও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ! চাটখিলে স্ত্রীর পরকীয়া ও পলায়নের ঘটনায় স্বামীর আত্মহত্যা! পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব।  কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক!  কুষ্টিয়া মেডিকেল কলেজের জায়গা দখলের চেষ্টা, পুলিশের অভিযানে উচ্ছেদ!  ডেঙ্গু প্রতিরোধে শরীয়তপুরে সচেতনতামূলক র‍্যালি।  চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা। 

নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

হাবিবুর রহমান হাবিব নীলফামারী।
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

“সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে নীলফামারীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে ২০২৬ খ্রি.) জেলা তথ্য অফিস, নীলফামারীর আয়োজনে জেলা তথ্য অফিস মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও গণসচেতনতামূলক কার্যক্রম বিষয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মোঃ বায়োজীদ হোসেন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণতন্ত্র ও জাতি গঠন, সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধ, বিলবোর্ডের মাধ্যমে স্থানীয় সেবার উন্মুক্ত তথ্য প্রদান, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিল-ঝিল পুনরুদ্ধার, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, নৈতিকতার শক্তি পুনরুদ্ধার, পাহাড় ও সমতলের নৃ-গোষ্ঠীর উন্নয়ন, শিল্প ও সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা তথ্য অফিসার জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের ৬৮টি তথ্য অফিস কর্তৃক গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত ১৮০ দিনের কর্মসূচির আওতায় ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১ হাজার ৬০টি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও টিভিসি প্রদর্শন, ৩ হাজার ২৪৮ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং, ২ হাজার ৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ এবং প্রধান উপদেষ্টার ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির ৩৪০টি

উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ প্রচার। এছাড়াও নৈতিকতা উন্নয়ন বিষয়ক ১৪টি সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। নীলফামারী জেলা পর্যায়েও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি জানান, জেলায় ৮০ ইউনিট সড়ক প্রচার, ১৬০টি চলচ্চিত্র প্রদর্শনী, ৯টি উন্মুক্ত ও উঠান বৈঠক, ৪টি লাইভ সম্প্রচার এবং ২টি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়বুর রহমান (মানিক), অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সুমন, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম সাহেবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট