শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

তিতাসে হত্যা মামলার আসামী দুর্বৃত্তের হামলায় নিহত অস্ত্র ও ২রাউন্ড গুলি উদ্ধার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

তিতাসে হত্যা মামলার আসামী দুর্বৃত্তের হামলায় নিহত অস্ত্র ও ২রাউন্ড গুলি উদ্ধার।

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে যুবলীগ নেতা জহির হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক এমপি’র নামে প্রতিষ্ঠিত সংগঠন “মেরী আপা ফ্রেন্ডস ক্লাব”র সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়া (৪২) গণরোষের শিকার হয়ে নিহত হয়েছেন। দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর জামিনে এসে গতকাল  সোমবার (১১মে) রাত ৯টার দিকে মানিককান্দি গ্রামের রাস্তার পাশে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। পরে ঢাকা নেয়ার পথে ১২টার দিকে পথিমধ্যে এম্ব্যুলেন্সে মৃত্যু হয় তার। পুলিশ জানায়, ত্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত, পাসহ গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় লতিফ ভূঁইয়াকে উদ্ধার করে এবং আহতের পাশ থেকে ২রাউন্ড গুলি ও একটি বিদেশী রিভলবার উদ্ধার করেন। পরে তাকে রিক্সা ভ্যানে করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে রাত ১২টার দিকে মারা যায়।

স্থানীয়দের দাবি, জামিন পেয়ে বিদেশি অস্ত্র নিয়ে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এ খবর শুনে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে লতিফ ও তার সহযোগীদের উপর হামলা করে। এ সময় তার সহযোগিরা পালিয়ে গেলে, তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে দু’টি পায়ের গোড়ালী ও হাতের কব্জিসহ শরিরের বেশ কিছু জায়গায় গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে দেড়ি করায়; অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহতের বড় বোন জানান, তার ভাই লতিফ ভূঁইয়া ৬দিন আগে জামিনে বাড়ীতে আসে এবং সাইফুল মেম্বারে থাকে। গতকাল এশার নামাজের পর সাইফুল মেম্বার, মাজন ও মফিজ মেম্বারে যাবার পথে মানিককান্দি গ্যারেজের সামনে গেলে দুবৃত্তরা লতিফকে ছিনিয়ে নেয় এবং ৩জনকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া দেয়। পরে সবাই চলে গেলে গ্যারেজের ভিতরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মমিনুল হক জানান, ট্রিপল নাইন থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আব্দুল লতিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর বিকেলে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লাকে পুলিশের উপস্থিতিতে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার অন্যতম প্রধান আসামি ছিলো আব্দুল লতিফ ভূঁইয়া উরফে বাটপাল লতিফ। স্থানীয়দের ধারণা, পূর্বের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই আব্দুল লতিফের ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews