সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

হুইপ মিয়া নুরুদ্দিন অপুকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এমপি শওকত আরা উর্মির তীব্র প্রতিবাদ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

হুইপ মিয়া নুরুদ্দিন অপুকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এমপি শওকত আরা উর্মির তীব্র প্রতিবাদ।

শরীয়তপুরের রাজনীতিতে পরিচ্ছন্ন, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও মিথ্যাচার ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি। এমপি উর্মি বলেন, “অপপ্রচার যারা ছড়ায়, তারা মূলত কাপুরুষ। তারা কখনো সত্য ও জনগণের ভালোবাসার সামনে দাঁড়াতে পারে না। তাই তারা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে একজন জনপ্রিয় নেতার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালায়।”

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সাবেক একান্ত সচিব, জাতীয় সংসদের হুইপ এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহামেদ অপু শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি শরীয়তপুরবাসীর আবেগ, ভালোবাসা ও আস্থার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
অ্যাডভোকেট উর্মি বলেন, “জনগণের ভালোবাসায় সিক্ত একজন নেতাকে নিয়ে মিথ্যাচার করে কখনোই সত্যকে আড়াল করা যাবে না। যারা এসব অপপ্রচার চালাচ্ছে, জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রিয় ও জনসম্পৃক্ত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার নতুন কিছু নয়। তবে জনগণের আস্থা ও ভালোবাসা থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হয় না। শরীয়তপুরের রাজনীতিতে মিয়া নুরুদ্দিন অপুর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অটুট রয়েছে বলেও মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, সম্প্রতি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাংবাদিকদের টিস্যুবক্স নিক্ষেপ করেছে এমন একটি মিথ্যা তথ্য নিয়ে নানান মাধ্যমে অপপ্রচার করেছে একটি কুচক্রী মহল। এঘটনায়  (১২ মে ২০২৬) দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews