শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক !

কুমিল্লার মেঘনা উপজেলা মানিকারচর বাজার এলাকায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুইটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনার সড়কটি দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের ট্রানজিট রোড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই রুট ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করা হয় বলে অভিযোগ রয়েছে।

গোপন সূত্রের তথ্য ও পুলিশের নজরদারির ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় প্রথমে একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে প্রায় ৬০ কেজি গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ৩০টি পুটলায় রাখা ছিল বলে জানা গেছে। অন্যদিকে, বিকেলে একই এলাকায় ভারতীয় চোরাই মাল বহনকারী একটি লাল রঙের প্রাইভেটকার আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য নিয়ে গাড়িটি দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে চলাচল করছিল।

এতে সড়কে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কয়েকটি যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে।পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মানিকারচর বাজার এলাকায় গাড়িটি আটক করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এএসআই সোহাগ, এসআই জিয়াউর রহমান ও এসআই তন্ময়। স্থানীয়দের সহায়তায় গাড়ি, মালামাল ও চালককে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য, চোরাই মাল ও দুইটি গাড়ি বর্তমানে মেঘনা থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে আটককৃত সাদা গাড়িটি হোমনা থানার তথ্যের ভিত্তিতে জব্দ করা হয়।

পরে গাড়ি ও উদ্ধারকৃত গাঁজা হোমনা থানা পুলিশ নিয়ে গেছে। তিনি বলেন, “ভারতীয় পণ্যসহ আটক গাড়িটির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।” তিনি আরও বলেন, “মেঘনার সড়ককে কোনোভাবেই মাদকের ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। মাদক ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং পুরো এলাকায় কড়া নজরদারি রাখা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews