শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদাসীনতার কারণে চতুর্থ বিষয় না পাওয়ায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনের নিয়মিত শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়াম।

ইয়ামিন হাসান সিয়াম ও তার বোন জামাই জাকির হোসেন জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে সিয়াম যথাসময়ে চতুর্থ বিষয় কৃষি শিক্ষাসহ রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করে। পরীক্ষার কিছুদিন পূর্বে সে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হাতে পেয়ে দেখে চতুর্থ বিষয় রেজিষ্ট্রেশনভুক্ত হয়নি। তার রোল ৫১৩৯৯২ ও রেজিষ্ট্রেশন ২৩১০৮১২৬১০। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগমকে অবহিত করলে তিনি সংশোধন করবেন বলে আশ্বাস দেন। কিন্তু মঙ্গলবার (১২ মে) সকালে সিয়াম কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চতুর্থ বিষয় কৃষি শিক্ষা পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব কেএম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি।

বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগম জানান, শিক্ষার্থীর অভিযোগ পেয়ে আমি কেন্দ্র সচিবের সাথে কথা বলি। প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় সিয়ামকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। চতুর্থ বিষয়ে পরীক্ষা না দিলেও কোন সমস্যা হয় না। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত জানান, বিষয়টি আমি শুনেছি। পরীক্ষার আগে তথ্য পেলে হয়তো সংশোধন করা যেত। প্রধান শিক্ষিকার উদাসীনতার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে কমেন্ট করায় দুই প্রবাসী ভাইয়ের বাড়ীতে হামলা করে ভাংচুর ও ৫ লাখ চাঁদা দাবী করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের উত্তর খলাপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের পুত্র ইসমাইল হোসেন সৌদী আরব ও ইব্রাহিম হোসেন সিঙ্গাপুর প্রবাসী। সম্প্রতি ইব্রাহিম হোসেন ছুটিতে দেশে এলে স্থাণীয় সন্ত্রাসী মনির হোসেন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। ৯ মে সকালে জনতার কণ্ঠ ফেসবুক আইডিতে মনির হোসেনের ছবিসহ অনৈতিক কার্যকলাপ তুলে ধরলে প্রবাসী ইব্রাহিমসহ আরো অনেকে পোস্টে কমেন্ট করেন।

বিষয়টি জানতে পেরে দুপুর ২টার দিকে মনির হোসেন, তার স্ত্রী আমেনা, পুত্র আসিফ ও মাহবুর হোসেনসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়ীতে হামলা করে। এসময় সন্ত্রাসীরা বাড়ীর মূল গেইট ভাংচুর এবং প্রবাসীর মা বৃদ্ধা লাইলি বেগমকে লাথি মেরে আহত করে। প্রবাসী ইব্রাহিম আত্নরক্ষায় ৯৯৯ এ কল দিলে কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে এলাকায় শান্তিতে থাকতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতেই হবে বলে হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ বিষয়ে প্রবাসী ইব্রাহিম ৯ মে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ ও ১১ মে একটি সাধারণ ডাইরীভুক্ত করেছেন (নং ৫৪৫)। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এসআই হাবিবুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews