শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

জয়পুরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
0-3840x2160-0-0-{}-0-12#

জয়পুরহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত আটক ২

 

জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ। আর আহত তৌফিকুল ইসলাম উপজেলার হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে। সে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজের সাথে হাজীপাড়ার তৌফিকুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠ এলাকায় পলাশ ও শফিক রাজ মিলে তৌফিকুলকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুই পক্ষের অবিভাবকের মধ্যে মিমাংসার কথা চলছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা না হলে ছেড়ে দেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews