শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

 

নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

 

 

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সিভিল অফিসের গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল, জেলা বিসিডিএস সভাপতি রেজাউল করিম, সদর থানা ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিক, ম্যানেজার ফোরামের সদস্য মাইনুল ইসলাম ও জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন।

 

বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসপাতালের দালাল বিরোধী অভিযানের সময় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের যাচাই বাছাই ছাড়াই আটক করা হয়েছে, যা দুঃখজনক। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। যদি এর পুনরাবৃত্তি ঘটে তাহলে কঠোর আন্দোলনসহ সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews