1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় দুদকের গণশুনানি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক ! প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম। রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদ্জ্জাপিত হয়েছে।        

গাইবান্ধায় দুদকের গণশুনানি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

আব্দুল মুনতাকিন জুয়েল, গাইবান্ধা জেলা
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

গাইবান্ধায় দুদকের গণশুনানি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার

 

গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব জনাব মোহাম্মদ খালেদ রহীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ-এই লক্ষ্য নিয়ে দুদক কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম।  এছাড়াও উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগীরা, পাসপোর্ট,  শিক্ষা, স্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি

 

অফিস এবং বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।

সমন্বিত জেলা কার্যালয় রংপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট