
শরীয়তপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিজন ও সদস্য সচিব কার্তিক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শরীয়তপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার এতথ্য নিশ্চিত করেন।
এতে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরন এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এর সুপারিশক্রমে বিজন চন্দ্র মন্ডলকে ও বিদ্যুৎ পোদ্দার (কার্তিক)কে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন করা হয়।
এছাড়াও নতুন কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক পরান চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক বিপ্লব কুমার দাস, লিপন ঘোষ, দীলিপ চন্দ্র দাড়িয়া, অভিজিৎ ঘোষ, শুভ দে, প্রাণ কৃষ্ণ দাস, শ্যাম দাস, রাজ কুমার চৌধুরী, সুভাষ চন্দ্র রায়, সমরেশ দেবনাথ, গনেশ সূত্রধর, সদস্য দুলাল করাতী, জগন্নাথ মন্ডল, তপন হালদার, উজ্জল মন্ডল, বিপ্লব মন্ডল, শিমুল চন্দ্র গুহ, মিন্টু ঢালী, মিতু রাণী মন্ডল, গণেশ কংস বণিক, মিল্টন দে, জয় মালো, পরিমল চন্দ্র, শুভ কুমার মন্ডল, বিপ্লব চন্দ্র মন্ডল, শুভ কর্মকার, সনক পাথর ও হৃদয় বৈদ্য।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com