শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

মেঘনায় ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬



মেঘনায় ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

কুমিল্লার মেঘনা উপজেলায় পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে মেঘনা উপজেলা ফারিয়ার উদ্যোগে এ মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেঘনা উপজেলা ফারিয়ার সভাপতি সালাউদ্দিন শান্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হৃদয় চন্দ্র দাস। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ হানিফ ফরাজী, সাইদুল ইসলাম সাঈদ, শিশির কুমার, মোঃ সজিব মিয়া সহ আরও অনেকে। এ সময় মেঘনা উপজেলা

গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা আরও বলেন, “আমরা ডাক্তারদের কাছে ওষুধ সম্পর্কে তথ্য ফারিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত নতুন নতুন রোগ দেখা দিচ্ছে এবং এসব রোগ প্রতিরোধে নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে। চিকিৎসকদের কাছে ওষুধের কার্যকারিতা ও সেবন পদ্ধতি সঠিকভাবে তুলে ধরতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উপস্থাপন না করলে তারা নতুন ওষুধ সম্পর্কে কিভাবে জানবেন? কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ আমাদের কাজকে নেতিবাচকভাবে দেখে। অনেক সময় মোবাইল ফোন নিয়ে বিভিন্ন প্রশ্ন করে আমাদের বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলা হয়। তাই আমরা এসব হয়রানির প্রতিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানাই।” মানববন্ধনে অংশগ্রহণকারীরা পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews