1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মনোহরদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা দায় স্বীকার যুবদল নেতার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুর সীমান্তে ৫ ভারতীয় গরু উদ্ধার ! ​নির্বাহী আদেশের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবি ১-১২ তম নিবন্ধিত শিক্ষকদের ! সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের ! নড়িয়ায় সফিকুর রহমান কিরন এমপি’র ঘোষিত বিনামূল্যে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রার্থীদের প্রাথমিক বাছাই ! আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা ! শরীয়তপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! চৌদ্দগ্রামে ছাত্রদলকে সু-সংগঠিত ও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ! চাটখিলে স্ত্রীর পরকীয়া ও পলায়নের ঘটনায় স্বামীর আত্মহত্যা! পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব।  কুমিল্লায় (১০বিজিবি)র অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক! 

মনোহরদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা দায় স্বীকার যুবদল নেতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

মনোহরদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা দায় স্বীকার যুবদল নেতার

 

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে রাস্তার নির্মাণকাজে অনিয়মের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রকাশকে কেন্দ্র করে সাখাওয়াত হোসেন সৌরভ নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কয়েকদিন পর হামলার দায় স্বীকার করে বক্তব্য দেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

 

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ৭ মে ২০২৬ তারিখে মনোহরদী উপজেলার একটি রাস্তার নির্মাণকাজে অনিয়ম সংক্রান্ত সংবাদ ফেসবুকে প্রকাশ করেন স্থানীয় এক সাংবাদিক। সংবাদ প্রকাশের পরপরই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে ওই সাংবাদিক হামলার শিকার হন।

 

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মনোহরদী যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ পরে হামলার দায় স্বীকার করে বলেন, “মিসটেকের কারণে” এ ঘটনা ঘটেছে। তার এমন বক্তব্য প্রকাশের পর স্থানীয় জনসাধারণ, সচেতন মহল ও সাংবাদিক সমাজে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার ঘটনা কীভাবে ঘটলো—তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা, ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

এদিকে হামলার পর ওই সাংবাদিককে থানায় নিয়ে লিখিত জবানবন্দী নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তাকে “চাঁদাবাজ”, “দোষী” এবং “ইয়াবা ব্যবসায়ী”সহ বিভিন্ন অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।সাংবাদিক মহলের দাবি, একজন গণমাধ্যমকর্মী যদি সত্য ও জনস্বার্থে সংবাদ প্রকাশ করতে গিয়ে হামলা, হয়রানি ও অপপ্রচারের শিকার হন, তাহলে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত।

 

স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।ঘটনাটি নরসিংদীসহ দেশের সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট