রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন।

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬



ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন।

ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যায়িত করা, হয়রানি ও আটক করার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিবাদী মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) দীঘিনালা শাখা।

সোমবার (১১ মে) সকালে দীঘিনালা কলেজ মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। বক্তারা বলেন, সম্প্রতি ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে দালালবিরোধী অভিযানের সময় অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দালাল হিসেবে আখ্যায়িত করে হয়রানি ও আটক করা হয়েছে। অথচ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছেন। তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা এবং অন্যায়ভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া দীঘিনালা শাখার সভাপতি তাহিরুল ইসলাম সোহাগ। তিনি বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দিয়ে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দালাল বলে অপমান করা এবং হয়রানি করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।” এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের মিজানুর ইসলাম, রাকিবুল ইসলাম, শাহাদাত হোসেন ও হাসিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews