1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ভারতীয় চোরাই মালসহ দুই গাড়ি আটক ! প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম। রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদ্জ্জাপিত হয়েছে।        

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীকে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে নোমান সরকার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত নোমান সরকার গোবিন্দগঞ্জ পৌর শহরের একতা পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পৌরসভার বর্ধনকুঠি এলাকায় ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নোমান। এ সময় শিশুর চিৎকারে এবং ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে ধরার জন্য পিছু নেয়।

 

পরে বিকাল সাড়ে ৪টার দিকে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ এলাকায় ওই যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছালে জনতা নোমানকে পুলিশের হাতে তুলে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবীব জানান, “শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট