রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস।

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস।

 

রাজশাহী   বাগমারায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাহ দণ্ড প্রদান করা হয়েছে এবং একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছে। শনিবার (০৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমতিবিহীনভাবে পুকুর খনন ও মাটি পরিবহন করা হচ্ছিল। এতে গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং স্থানীয় কৃষিজমি ক্ষতির মুখে পড়ে। শনিবার অভিযান চালিয়ে আমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ঘটনাস্থলে থাকা একটি ভেকু মেশিনও অকেজো করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, অবৈধ পুকুর খননের কারণে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ছে। ভারী যানবাহনে মাটি পরিবহনের ফলে গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবাদি জমির উর্বর মাটি কেটে নেওয়ায় ধান, সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া পুকুর খননের কারণে জমিতে পানি ধরে রাখার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কাও বাড়ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews