শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান।

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান।

 

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. আমিরুল ইসলাম। তার যোগদানের মাধ্যমে উপজেলার পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য সেবায় নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ১০ এপ্রিল (রবিবার) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। যোগদান উপলক্ষে হাসপাতালের হল রুমে এক সংক্ষিপ্ত স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন এই কর্মকর্তাকে বরন করেন।

ডা. আমিরুল ইসলাম এর আগে জেলার গাবতলি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে তার অভিজ্ঞতা শেরপুর উপজেলার স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাগত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. আমিরুল ইসলাম বলেন, আমাদের কাজ যেহতু মানব সেবা সেহেতু আমরা সবাই নিজ নিজ জায়গায় মানবিক থাকতে চেষ্টা করবো। তাহলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবো। বিশেষ করে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ও হাসপাতালের সকল কর্মকর্তার সমন্বয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করা হবে।উপজেলার সচেতন মহল মনে করছেন, নতুন এই কর্মকর্তার যোগদানে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও বেগবান হবে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন হাসপাতালে সেবা গ্রহিতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews