সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

মানিকারচরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার মাধবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার নথি ও আদালতে দাখিল করা প্রতিবেদন সূত্রে জানা যায়, মেঘনা থানার জিডি নং-৩১৯ এর ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মানিকারচর ইউনিয়নের মাধবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, স্থানীয় একটি পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে ইয়াবা ক্রয়-বিক্রয়ে জড়িত রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মেঘনা উপজেলার চন্দনপুর এলাকার মো. আল আমিন (২৪) ও মো. রমজান আলী (৪০)।পুলিশ জানায়, আটক আল আমিনের লুঙ্গির কোচড় থেকে চার পিস এবং রমজান আলীর শার্টের পকেট থেকে আরও চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. জিয়াউর রহমান আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেল হাজতে রাখা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।আদালতে দাখিল করা প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেফতার রমজান আলীর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews