শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য  ৯০ বছরের বিদ্যালয় শিক্ষার্থীদের  নিরব আতঙ্ক !! 

ডামুড্যায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য শওকত আরা আক্তার (উর্মি) ও সংরক্ষিত মহিলা আসন-১৮ এর সংসদ সদস্য ফাহমিদা হক। সভায় সভাপতিত্ব করেন,  শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রশাসনের সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা, জনসেবার মান আরও বৃদ্ধি করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews