বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

চকরিয়া ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬




চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লাইট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সনামধন্য আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখা-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসা-এর সহ-সুপার মাওলানা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন লাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক (পরিচালনা কমিটি) সাংবাদিক এইচ এম রুহুল কাদের, প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টা কবির আহমেদ মেম্বার, অভিভাবক মাওলানা আয়ুব ও সাইফুল ইসলাম।প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আজিমের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা হেফাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল মালেক, সাদেক হোসেন ও নুরুল ইসলাম রোহান।এর আগে সকাল থেকে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকালে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৩ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বক্তারা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews