সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

রামগতি রাতের আঁধারে ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাড়িতে হামলা

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

রামগতি রাতের আঁধারে ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাড়িতে হামলা এলাকায় তীব্র ক্ষোভ দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আশরাফ আলী চৌধুরী (সারু)-এর বাড়িতে রাতের অন্ধকারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক বিরোধের জেরে একদল দুর্বৃত্ত গভীর রাতে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। অভিযোগ রয়েছে, ড. আশরাফ আলী চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিপক্ষের সমর্থকরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ড. আশরাফ আলী চৌধুরী রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের মরহুম হাজী খুরশিদ আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের জন্য এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।

তার স্ত্রী ঢাকায় শিল্পকারখানা পরিচালনা করছেন। দুই মেয়ে চিকিৎসক (এমবিবিএস) এবং এক ছেলে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পুরো নাম ড. আশরাফ আলী চৌধুরী হলেও স্থানীয় মানুষের কাছে তিনি “গরিবের সারু প্রফেসর” হিসেবেই অধিক পরিচিত। গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ছিল তার নিত্যদিনের অভ্যাস। কারও বিপদের খবর শুনলেই তিনি নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন বলে জানান স্থানীয়রা। এমন একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তির বাড়িতে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসী বলছেন, সমাজে মানবিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষের আস্থা আরও কমে যাবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আশরাফ আলী সারুর বাড়িতে ভাঙচুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনার বিষয়ে আমি শুনেছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews