সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

মেঘনায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৮

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে দেলোয়ার হোসেন দেলা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭-৮ জন। আহতদের মধ্যে নাছির মেম্বার ও তার শ্যালক হালিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে নাছির গ্রুপ ও বাতেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নাছির গ্রুপ ও বাতেন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গভীর রাতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন দেলা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে গুরুতর আহত নাছির মেম্বার ও তার শ্যালক হালিমকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত দেলোয়ারের স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে অভিযুক্ত নাছির মেম্বারের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা মানবজমিনকে জানান, শুধু রাস্তার কাজ নয়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরেও এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও দুই পক্ষের পাল্টাপাল্টি পোস্ট দেখা গেছে বলে তারা দাবি করেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “রাস্তা নির্মাণকে কেন্দ্র করে রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন দেলা (৩২) নামে একজন নিহত হয়েছেন। উভয় পক্ষের ৪-৫ জন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”, নিউজ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews