সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন।

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়নের দৃষ্টি নন্দন সড়ক সহ ১৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৯৩৫ টাকার ২টি প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় ৭৭ লাখ টাকার ১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮.৯৫ টাকার একটি প্রকল্প উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ী হতে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ভিত্তি প্রস্তর ব্যবস্থাপনা ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

বিকেলে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ০৪০.২৭৪ টাকার দৃষ্টি নন্দন সড়ক ভাটিরা হতে কালীগঞ্জ প্রকল্প এবং ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫.৫০৮ টাকার জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি হতে জামালপুর জিসি ভায়া দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
এ সময় অন্যান্যের মাঝে স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, মোক্তারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইউব বাগমার, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা প্রমূখ উপস্থীত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews