রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬




নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিভা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২ শত ৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষামূলক বই বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) উপজেলা অডিটোরিয়ামে এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন, আড়াইহাজার প্রতিভা কল্যাণ ট্রাস্ট

৯/১১ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিভা কল্যাণ ট্রাস্টের সভাপতি ড. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। এসময় আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিভা কল্যাণ ট্রাস্টের সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান, ডা. রিতা ফারিয়া, ফশিকুর রহমান সোহাগ, মোতাহার হোসেন ও সজীব চন্দ্র দাস।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদা আক্তার ও মিজানুর রহমান।বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews