শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

দীঘিনালায় যুব রেড ক্রিসেন্টের নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

দীঘিনালায় যুব রেড ক্রিসেন্টের নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

 

“বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬” উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় যুব সদস্যদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে যথাযোগ্য মর্যাদা ও গৌরবের সঙ্গে দিবসটি পালন করে যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা দল, খাগড়াছড়ি ব্রাঞ্চ। দিবসের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, সম্মাননা প্রদান ও নতুন কমিটিকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির প্রতিনিধি ও যুব রেড ক্রিসেন্টের সাবেক দলনেতা সুমন চন্দ্রনাথ প্রবীর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত এবং সাবেক দলনেতা জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দলনেতা দুর্জয় বড়ুয়া (শান্ত), সিনিয়র ও সক্রিয় যুব সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে একেএম বদিউজ্জামান জীবন মানবসেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করে বলেন, দুর্যোগ, মানবিক সংকট ও সামাজিক সচেতনতায় যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি সুমন চন্দ্রনাথ প্রবীর বলেন, মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের আরও সক্রিয় ও দক্ষ হয়ে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত তার বক্তব্যে বলেন, রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। তিনি যুব সদস্যদের ঐক্যবদ্ধভাবে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক দলনেতা জাকির হোসেনকে তার অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা দুর্জয় বড়ুয়া (শান্ত)। অনুষ্ঠানের শেষে বিশ্ব মানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের অবদান স্মরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews