পৌরসভার প্রশাসক হলেন ইউএনও আবদুল্লাহ আল মুমিন
পৌরবাসীর সহজলভ্য সেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং হাটহাজারী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিনকে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনিরুল আলম জনী বলেন, পৌর এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির উদ্যোগে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, এই উদ্যোগের ফলে হাটহাজারী পৌরবাসীর সেবা প্রাপ্তি সহজ হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।” সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের ফলে পৌরসভার সেবা কার্যক্রমে গতি আসবে এবং উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিতভাবে
