রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

পঞ্চগড় সীমান্তে কড়া নজর বিজিবির অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬



পঞ্চগড় সীমান্তে কড়া নজর বিজিবির, অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা

দেশের উত্তর সীমান্তে সতর্কতার প্রহর আরও ঘন হয়েছে। প্রতিবেশী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তজুড়ে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তরেখা জুড়ে নজরদারির বলয় শক্ত করে বাড়ানো হয়েছে টহল, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে চলছে সার্বক্ষণিক নজরদারি। গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। প্রযুক্তির সহায়তায় সিসি ক্যামেরার নজরে রাখা হচ্ছে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো। দিনরাত অবিরাম টহল কার্যক্রমে সীমান্তে তৈরি হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান, মানব পাচারসহ যেকোনো সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানিয়েছেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর এবং প্রস্তুত।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews