রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

নগর স্বাস্থ্যকেন্দ্রের ৪৩৮২ জন কর্মীর চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নগর স্বাস্থ্যকেন্দ্রের ৪৩৮২ জন কর্মীর চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারের স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নগর স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তরের প্রক্রিয়ায় কর্মরত ৪,৩৮২ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীর চাকরি বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য় পর্যায়’-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে ১১টি সিটি কর্পোরেশন ও ২৮টি পৌরসভা এলাকায় পিএমইউ, পিআইইউ এবং প্রকল্প এলাকায় মোট ৪,৩৮২ জন কর্মী নিয়োজিত আছেন। দীর্ঘ দিন ধরে তারা নগরবাসীকে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় বর্তমানে কর্মরত এই বিশাল জনবলের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের দাবি, এই অভিজ্ঞ কর্মীদের চাকরি স্থায়ীকরণ বা বহাল রেখে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা হোক।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকল্পের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরা হয়। জানানো হয় যে: ১ মার্চ ২০১৮ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ৩৪ লক্ষ ৬০ হাজার প্রসব পূর্ববর্তী সেবা এবং ১০ লক্ষ প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। ১ লক্ষ ৯০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে এই প্রকল্পের অধীনে। প্রায় ৯৯.২ লক্ষ টিকা প্রদান এবং ১ কোটি ২৪ লক্ষ শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।সেবা কার্ডের মাধ্যমে ১ কোটি ৬৫ লক্ষ দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে।

বক্তারা আরও জানান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকল্পের ৫ম পর্যায়ে অর্থায়ন করতে আগ্রহী। এই অবস্থায় প্রকল্প এলাকাগুলোতে কর্মরত দক্ষ কর্মীদের অভিজ্ঞতা কাজে লাগাতে তাদের চাকরি অব্যাহত রাখা জরুরি। নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও সদয় দৃষ্টি কামনা করেছেন।

​সংবাদ সম্মেলনে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews