শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে ১০টি গরু বোঝাই ১টি ট্রাক ছিনতাই।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে ১০টি গরু বোঝাই ১টি ট্রাক ছিনতাই।

ঢাকা-চট্টগ্রাম সড়াসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে চালক ও হেলপারকে গুরুতর আহত করে  গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার বালুজুড়ি নামক স্থানে। তথ্যটি  নিশ্চিত করেছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন। থানা সূত্রে জানা গেছে, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাট এর উদ্দেশ্যে রওনা করে। বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার  বালুজুরি নামক স্থানে পৌঁছলে ৮/১০ জনের সঙ্ঘবদ্ধ একটি ডাকাত দল পিছন থেকে গরু বোঝাই ট্রাকটি ধাওয়া করে। একপর্যায়ে ঢাকার দল গুরুপদের ট্রাকের সামনে ব্যারিকেড সৃষ্টি করে চালক আক্রাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। ডাকাতরা গরু বোঝাই  ট্রাকটি নিয়ে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ীর সামনে নিয়ে যায়।এ সময় ডাকাতরা চালক আক্রাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে তাদের বহনকৃত একটি পিকআপে ১০টি গরু নিয়ে লাকসামের দিকে চলে গেছে। ভোরবেলায় স্থানীয়রা খালি ট্রাক, চালক ও  সহকারীকে সড়কের পাশে গাছে বেঁধে রাখা অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও সহকারীকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে। ট্রাক চালক আক্রাম হোসেন বলেন, বুধবার গভীর রাত আনুমানিক ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার বালুজুরি নামক স্থানে পৌঁছালে পেছনের দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে আমার গরু বোঝাই  ট্রাকটির সামনে দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এসময় ৮/১০ জনের সঙ্গবদ্ধ  ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে তারা ফেলনা মোল্লা বাড়ীর সামনে গিয়ে আমাকে ও আমার  সহকারী দেলোয়ারকে গাছের সাথে বেঁধে গরুগুলো তাদের ব্যবহৃত পিকআপে করে নিয়ে চলে যায়। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, সকাল বেলায় ফেলনা গ্রাম থেকে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কে বা কাহারা গাছের সাথে বেঁধে রেখেছে এবং একটি খালি ট্রাকও রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করে এবং খালি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ট্রাকের চালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেন বলেন, ডাকাত দল তাদের বহনকৃত গরু বোঝাই ট্রাকটি ফেলনা গ্রামে নিয়ে যায় এবং সেখান থেকে ডাকাতদের ব্যবহৃত পিকআপে করে ১০টি গরু নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো বলেন, এ ঘটনার পর পরই পুলিশ লুট হওয়া গরু গুলো উদ্ধার ও অজ্ঞাতনামা ডাকাতদলকে সনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews