শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

সম্পত্তি সংক্রান্ত জেরে ব্যবসায়ীর বসত ঘরে  আগুন: ক্ষয় ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

কুমিল্লায় সম্পত্তি সংক্রান্ত বিরুদের জেরে ব্যবসায়ীর বসত ঘরে  আগুন:

ক্ষয় ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর বসত ঘরে আগুন দিয়ে সর্বস্ব পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা দক্ষিন পাড়া গ্রামে ৫ মে মঙ্গলবার ভোররাতে। এই ঘটনায় ব্যবসায়ী হারুনুর রশিদ আপন ভাই এনামুল হক সহ ১২ জন কে বিবাদী  করে বুধবার চৌদ্দগ্রাম থানায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসা করার সুবাদে হারুনুর রশিদ  দীর্ঘদিন যাবৎ স্বপরিবার নিয়ে ঢাকায় বসবাস করে।

বিবাদী এনামুল হক তার  আপন মেঝো ভাই।  সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বছর ধরে পারিবারিক বিরোধ রয়েছে এবং আদালতে মামলা মোকদ্দমা চলমান আছে।

জমি সংক্রান্তের বিরোধের জের ধরে বিবাদী এনামুল হক ইতিপূর্বে কয়েকবার তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধন করে। তাতেও বিবাদী এনামুল হক ক্ষান্ত না হয়ে পূর্ব বিরোধের জের ধরে তার অন্যান্য ভাইদের কে পৈত্রিক সম্পত্তির বসত বাড়ী হইতে উচ্ছেদ করাসহ  অপূরনীয় ক্ষতিসাধন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় ৫ মে ভোরে এনামুল হকের সার্বিক সহযোগিতায় হারুন মিয়ার বসত ঘরে আগুন দিয়ে সর্বস্ব পোড়াইয়া দেয়।

সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসত ঘরে থাকা ৪টি খাট, ১টি ফ্রীজ, ৩টি টেবিল, ১টি বড় সোফা, ১০টি চেয়ার,১টি শোকেইস , ১টি সিসি ক্যামেরা মনিটর, সিলিং ফ্যান ৪টি ও ঘরের ভিতরে থাকা মুল্যবান কাগজপত্র সহ নগদ ৩০ হাজার টাকা ও বিভিন্ন আসবারপত্রসহ ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফাইটার হুমায়ুন কবির  বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত বগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।আসবাবপত্র সহ মুল্যবান কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফ হোসাইন বলেন,অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews