কুমিল্লায় সম্পত্তি সংক্রান্ত বিরুদের জেরে ব্যবসায়ীর বসত ঘরে আগুন:
ক্ষয় ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকা
কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর বসত ঘরে আগুন দিয়ে সর্বস্ব পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা দক্ষিন পাড়া গ্রামে ৫ মে মঙ্গলবার ভোররাতে। এই ঘটনায় ব্যবসায়ী হারুনুর রশিদ আপন ভাই এনামুল হক সহ ১২ জন কে বিবাদী করে বুধবার চৌদ্দগ্রাম থানায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসা করার সুবাদে হারুনুর রশিদ দীর্ঘদিন যাবৎ স্বপরিবার নিয়ে ঢাকায় বসবাস করে।
বিবাদী এনামুল হক তার আপন মেঝো ভাই। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বছর ধরে পারিবারিক বিরোধ রয়েছে এবং আদালতে মামলা মোকদ্দমা চলমান আছে।
জমি সংক্রান্তের বিরোধের জের ধরে বিবাদী এনামুল হক ইতিপূর্বে কয়েকবার তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধন করে। তাতেও বিবাদী এনামুল হক ক্ষান্ত না হয়ে পূর্ব বিরোধের জের ধরে তার অন্যান্য ভাইদের কে পৈত্রিক সম্পত্তির বসত বাড়ী হইতে উচ্ছেদ করাসহ অপূরনীয় ক্ষতিসাধন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় ৫ মে ভোরে এনামুল হকের সার্বিক সহযোগিতায় হারুন মিয়ার বসত ঘরে আগুন দিয়ে সর্বস্ব পোড়াইয়া দেয়।
সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসত ঘরে থাকা ৪টি খাট, ১টি ফ্রীজ, ৩টি টেবিল, ১টি বড় সোফা, ১০টি চেয়ার,১টি শোকেইস , ১টি সিসি ক্যামেরা মনিটর, সিলিং ফ্যান ৪টি ও ঘরের ভিতরে থাকা মুল্যবান কাগজপত্র সহ নগদ ৩০ হাজার টাকা ও বিভিন্ন আসবারপত্রসহ ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফাইটার হুমায়ুন কবির বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত বগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।আসবাবপত্র সহ মুল্যবান কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফ হোসাইন বলেন,অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com