কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আদালতে সোপর্দ করে জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। আজ মঙ্গলবার (৬মে) মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, মেঘনা থানার এসআই (নিঃ) তুষ্টলাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গত ৫ মে রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভাওরখোলা ইউনিয়নের আলগী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোঃ শাহজালাল (২৩) নামের এক যুবককে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির বসতঘরের শয়নকক্ষের তোষকের নিচ থেকে ৩২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন কাগজসহ প্রায় ৮০ গ্রাম। পরে জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয় এবং মাদকদ্রব্য জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহজালাল গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ওসি শহিদুল ইসলাম জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তির সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এবং গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণের জন্য আসামীকে জেল হাজতে রাখা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়েছে।এ বিষয়ে মেঘনা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আসামী জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশনার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com