গাইবান্ধা সদর উপজেলায় নিরাপদ ফসল উৎপাদন ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে কৃষকদের জন্য 'উত্তম কৃষি চর্চা' (GAP) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহায়তায় কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত 'পার্টনার' (PARTNER) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (PARTNER) প্রকল্পের অধীনে আয়োজিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতিতে দক্ষ করে তোলা। বিশেষ করে রাসায়নিক সারের পরিমিত ব্যবহার, জৈব বালাইনাশক প্রয়োগ এবং ফসল সংগ্রহের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় ৯০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেওয়া হয়।গত ০৬/০৩/২০২৬ তারিখে অনুষ্ঠিত একদিনের এই বিশেষ প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণ করায় মোছাঃ শিরিনা বেগম (স্বামী: মো: বৈজু আলী) সহ অন্যান্য প্রশিক্ষণার্থীদের প্রশংসাপত্র প্রদান করা হয়। শিরিনা বেগম গাইবান্ধা সদরের খোলাহাটী ইউনিয়নের ঘাগোয়া গ্রামের বাসিন্দা। গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিস রাকিবুল আলম প্রশিক্ষণর্থীদের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে 'উত্তম কৃষি চর্চা' বা GAP-এর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা জানতে পারছেন কীভাবে কম খরচে অধিক এবং পুষ্টিকর ফসল উৎপাদন করা যায়। উৎপাদিত পণ্যের গুণমান বজায় থাকলে কৃষকরা আন্তর্জাতিক বাজারেও তাদের পণ্য রপ্তানির সুযোগ পাবেন।সনদপ্রাপ্ত কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের চাষাবাদ পদ্ধতিতে আমূল পরিবর্তন আনবে এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক হবে।উক্ত একদিনের কর্মশালা পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সোহেল রানা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com