৬ মে দুপুরে শেরপুর জেলা শহরের বটতলা এলাকায় দুঃখ ও ক্ষোভ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কামারচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুখেন্দ চন্দ্র মোদক (বিপ্লব চৌধুরী)।
লিখিত বক্তব্যে তিনি জানান, দেওয়ানগঞ্জ উপজেলার ২ নম্বর চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করে আসছেন। স্থানীয়ভাবে পরিচয়ের সূত্র ধরে একই এলাকার বাসিন্দা আব্দুল আলিম (পিতা: আঃ আহাদ) তার কাছ থেকে হ্যান্ডনোটের মাধ্যমে এক বছরের জন্য ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন।
অভিযোগে বলা হয়, ৩ এপ্রিল ২০১৯ সালে নেওয়া ওই ঋণের টাকা দীর্ঘ ৭ বছরেও পরিশোধ না করে নানা টালবাহানা করতে থাকেন আব্দুল আলিম। বরং পাওনা টাকা চাইতে গেলে উল্টো হয়রানি শুরু করেন। একপর্যায়ে সানন্দবাড়ী বাজার এলাকায় তাকে পথরোধ করে আব্দুল আলিম ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন মুক্তিযোদ্ধা সুখেন্দ।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ-দরবার হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে আসছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে আব্দুল আলিমসহ তার সহযোগীরা—সুরুজ আলী, জসিম উদ্দিন, মনোয়ার হোসেন, মহান মিয়া, নাজমুল হোসেন, আনিসুল, ইউসুফ আলী ও এরশাদ আলী—দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়িঘর ভাঙচুর ও কুপিয়ে তছনছ করে।
ঘটনার সময় আত্মরক্ষার্থে অন্য দরজা দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
মামলা করতে এলাকায় যেতে না পেরে তিনি পাশ্ববর্তী জেলা শেরপুরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত