সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

বেলাবোতে মসজিদে তালা: খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন!

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় একটি মসজিদে তালা লাগানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় মুসল্লিরা দ্রুত মসজিদটি খুলে দেওয়ার দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ওই মসজিদে নামাজ আদায় হয়ে আসছিল। কিন্তু হঠাৎ একটি পক্ষ জোরপূর্বক মসজিদে তালা লাগিয়ে মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বক্তারা আরও জানান, প্রায় সাত বছর ধরে দায়িত্ব পালন করে আসা মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ মুজাহিদকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন। অভিযোগে বলা হয়, একটি প্রভাবশালী মহল পুলিশের সহায়তায় মসজিদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পাশাপাশি মসজিদের জমি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মসজিদ খুলে দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews