প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৬:৫০ পি.এম
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অভিযানে ৬০ লক্ষ ৩৫ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি'র অভিযানে ৬০ লক্ষ ৩৫ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(৫ মে ) আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)'র বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নানকরা নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। যার সর্বমোট আনুমানিক মূল্য ৬০ লক্ষ ৩৫ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)তথ্যটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
নিশ্চিত করেছে। উল্লেখ্য, জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত