1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত প্রবাসীর স্ত্রীর সাহসী লড়াই বিনিময়ে ৪ সন্তানসহ যাযাবর জীবন! মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা! গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক আড়াইহাজারে পৌরসভার নির্দেশ উপেক্ষা, নোটিশ অমান্য করেই চলছে ভবন নির্মাণ! শেরপুর হাসপাতালে নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আমিরুল ইসলামের যোগদান। বাগমারার অবৈদ্ধ পুকুর খননের দায়ে  ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাবাস। শেরপুরে সড়ক অবরোধে অচল মহাসড়ক  ভোগান্তিতে হাজারো যাত্রী। রামগতিতে স্ত্রীর জন্য  মাকে পিটিয়ে স্ত্রীর ৯শর্ত মানতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ। নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ

মোহাম্মদ আবুল কাশেম, মেঘনা (কুমিল্লা)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোররাতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে মেঘনা থানার একটি দল উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর (শিবনগর) এলাকায় অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামের বাড়ির একটি কক্ষ থেকে আবরান ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে ধরা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শোবার ঘরের খাটের বালিশের নিচ থেকে একটি পোটলায় রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ তালিকা প্রস্তুত করে আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং ঘটনাস্থলে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।
এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি শহীদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট