শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

স্বামীর নিকট থেকে স্ত্রীকে জোর পূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ !

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬

কুমিল্লার চান্দিনায় গভীর রাতে স্বামীর সামনে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ওই চক্রের চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার সময় উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃতরা হচ্ছে,কামারখোলা গ্রামের আলমগীরের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪), জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইলসহ (৩৭)সহ আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বরুড়া সদরের এক দম্পতি রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় নিয়ে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে কামারখোলা এলাকায় পৌঁছালে অটোরিকশার চার্জ শেষ হয়ে যায়। পরে তারা অটোরিকশা ঠেলে গন্তব্যের দিকে রওনা হয়।এ সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের পথরোধ করে। একপর্যায়ে তারা আরও দুজনকে ডেকে আনে। পরে সংঘবদ্ধ ওই দলটি স্বামীকে জোরপূর্বক আলাদা করে ফেলে এবং তার সামনেই স্ত্রীকে টেনে-হিঁচড়ে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। ভুক্তভোগীর স্বামী জানায়, হামলাকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরিয়ে দেয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার স্ত্রীকে উদ্ধার করে। ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, তাকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। তিনি প্রাণভিক্ষা চেয়ে কান্নাকাটি করলেও হামলাকারীরা তাতে কর্ণপাত করেনি। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনায় পাঁচজন জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয় এবং বাকিরা সহযোগিতা করে। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews