শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

রাজশাহীতে  ক্যাপ সিরিমনি- গ্লোবাল নার্সিং কলেজ ২০২৬ ইং  অনুষ্টীত হয়

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
রাজশাহীতে  ক্যাপ সিরিমনি- গ্লোবাল নার্সিং কলেজ ২০২৬ ইং  অনুষ্টীত হয়
আজ ০৪ মে ২০২৬ইং তারিখ, সোমবার সকালে রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে “ক্যাপ সিরিমনি-২০২৬ ইং অনুষ্টীত হয়েছে।
অনুষ্টানের সভাপতিত্ব করেন, গ্লোবাল নার্সিং কলেজের চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলী। অনুষ্টানে  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, রজব আলী খন্দকার, এমডি, গ্লোবাল নার্সিং কলেজ, মোসা: ফেরদৌস আরা বেগম, অধ্যক্ষ, গ্লোবাল নার্সিং কলেজ এবং  কামরুন নাহার ডায়না, পরিচালক, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী।
 গ্লোবাল নার্সিং কলেজ  প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং নার্সিং বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্যাপ সিরিমনি নার্সিং শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা তাদের পেশাগত জীবনের নতুন যাত্রার প্রতীক হিসেবে বিবেচিত।
সভাপতি অ্যাডভোকেট মো: আরমান আলী বলেন, দক্ষ ও মানবিক নার্স তৈরিতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং মানবসেবার আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান। ক্যাপ সিরিমনি শুধু একটি আনুষ্টানিকতা নয়, বরং এটি একজন নার্সিং শিক্ষার্থীর পেশাগত পরিচয়ের সূচনা। এই অনুষ্টানের  শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং মানবসেবার মানসিকতা গড়ে তোলে। আধুনিক স্বাস্থ্যসেবায় দক্ষ নার্সের ভূমিকা অপরিসীম—তাই এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।
অনুষ্টান শেষে আয়োজকরা প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews